Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dhupguri By-Election : বিজেপি কে সাফ করে ধূপগুড়ি দখল করল তৃণমূল, শোচনীয় অবস্থা বাম-কংগ্রেস জোটের

Trinamool took possession of Dhupaguri by -Election (Collected)
Trinamool took possession of Dhupaguri by -Election (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  টানটান উত্তেজনার মধ্যে চলছিল ধূপগুড়ি উপ নির্বাচনের অন্তিম পর্যায়ের ভোট গননা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপিকে হঠিয়ে দিয়ে আসনটি দখল করল তৃণমূল। ৪ হাজারের বেশি ভোটে জয় পেলেন   শাসক দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

তৃণমূল নেতৃত্বের দাবি জিতবেন আগে থেকেই বুঝতে পেরেছিলেন। প্রথমদিকে পিছিয়ে থেকেও তাই ঘাবড়ে যাননি। অন্যদিকে বিজেপির তরফে প্রথম দিকে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের উচ্ছ্বাসে ক্রমেই ভাঁটা পড়তে থাকে। তবে হারলেও সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কঠিন লড়াই দেওয়ায় ব্যাপারে আশাবাদী তাঁরা। বাম-কংগ্রেস থেকে গেল অনেকটাই পিছনে। জয়ের পর গান গেয়ে সেলিব্রেট করলেন গৌতম দেব, খগেশ্বর রায়রা। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিন সকাল ৮ টা থেকে ধূপগুড়ি উপনির্বাচনে গণনা শুরু হয়ে যায়। প্রথমে খোলা হয় পোস্টাল ব্যালট। সেখানে এগিয়ে যায় বিজেপি। পর পর কয়েক রাউন্ডে এগিয়ে যায় বিজেপি। গেরুয়া বাহিনী খুশি হতে শুরু করে। যদিও ঠান্ডা মাথায় বসে দায়িত্বপ্রাপ্ত নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব অবশ্য অবিচল ছিলেন, তিনি জানিয়ে ক্যালকুলেশন হবে সমস্ত রাউন্ড শেষে। এতটাই নিশ্চিত ছিলেন তিনি। জয়ের পর বলেন, আগেই বলেছিলাম তৃণমূলই জিতবে। মানুষ টিএমসির সঙ্গেই রয়েছে। 

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় কিছুদিন আগেই অসুস্থ হয়ে প্রয়াত হন। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বিবার তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। রাজবংশী অধ্যুষিত এলাকায় নির্মল চন্দ্র রায়ের উপর বাজি রাখে টিএমসি। গত ৫ সেপ্টেম্বর এই আসনে ভোট হয়েছিল। আজ, ৮ সেপ্টেম্বর গণনা হয়৷ 

You might also like!