Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Humayun Kabir: হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল

Humayun Kabir (File Picture )
Humayun Kabir (File Picture )

 

মুর্শিদাবাদ, ২৯ জুলাই : ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল। শনিবার সকালেই দলের তরফে শোকজ়ের চিঠি গিয়ে পৌঁছেছে তাঁর বাড়িতে। পঞ্চায়েত নির্বাচনে দল বিরোধী কাজ করার অভিযোগে তাঁকে শোকজ় নোটিস ধরানো হয়েছে বলে জানা যাচ্ছে।

বাড়িতে শোকজ নোটিস পৌঁছানোর কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘আমি এখন বহরমপুরে রয়েছি। এক ঘণ্টা আগে আমার বাড়ির ঠিকানায় চিঠি এসেছে। আমার ছেলে গুলাম নবি আজাদ সেই চিঠি সংগ্রহ করেছে।’ বিধায়ক জানাচ্ছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা লেটারহেডে শোকজ নোটিস রিসিভ করেছেন তাঁর ছেলে। তবে সেই চিঠিতে কী লেখা রয়েছে, তা এখনও পড়ার সুযোগ পাননি বিধায়ক। বলছেন, ‘বহরমপুর থেকে ফিরে আমি নিশ্চয়ই সেটা পড়ব। রাজ্য নেতৃত্ব যা জানতে চেয়েছে, আমি যথাযথ সময়ে সেই শোকজ়ের উত্তর নেতৃত্বকে দেব।’

এদিকে শোকজ় নোটিস বাড়িতে পৌঁছানোর পর আরও সুর চড়াচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বলছেন, ‘আমি ৪৩ বছর ধরে রাজনীতি করি। ১৮ বছর বয়স থেকে রাজনীতি করছি। যতদিন আমার শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে, রাজনীতির সঙ্গে যুক্ত থাকব। তৃণমূল নেত্রীকে দেখে নতুন করে ২০২০ সালে অনেক তিক্ততা ভুলে আবার আমি তৃণমূলের কাছে অঙ্গীকার করেছিলাম। বলেছিলাম, আমাকে দল করার সুযোগ দেওয়া হোক। নেতৃত্বও আমাকে দল করার সুযোগ দিয়েছে। নিজের এলাকায় না দিলেও পাশের বিধানসভায় প্রতীক নিয়ে লড়াইয়ের সুযোগ দিয়েছে।’

You might also like!