West Bengal

2 years ago

Trinamool:ছাড়তে শুরু করল একের পর এক তৃণমূলের দিল্লিগামী বাস

Trinamool Delhi-bound buses started leaving one after another
Trinamool Delhi-bound buses started leaving one after another

 

কলকাতা, ৩০ সেপ্টেম্বর  : ট্রেন না পেয়ে সড়কপথেই দিল্লি অভিযানে যেতে চলেছে তৃণমূল। শনিবার দিনের প্রথমার্দ্ধেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে একের পর এক দূরপাল্লার স্লিপার ক্লাসের বাস ছাড়তে শুরু করে। তৃণমূল সূত্রে খবর, পর্যায়ক্রমে মোট ৫০টি বাসে করে দলের জনপ্রতিনিধি এবং একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি পৌঁছবেন। তবে প্রয়োজনে আরও বাস আনা হতে পারে বলে জানিয়েছে ওই সূত্রটি।

ট্রেনে অপেক্ষাকৃত তাড়াতাড়ি দিল্লি পৌঁছনোর সম্ভাবনা থাকলেও, সড়কপথে তা যে সম্ভব নয়, তা অজানা নয় তৃণমূল নেতৃত্বের। তবে মনে করা হচ্ছে, রবিবার রাতের মধ্যেই দিল্লি পৌঁছে যাবে বাসগুলি। সে ক্ষেত্রে সোমবার সকালে দলের কর্মসূচিতে যোগ দিতে অসুবিধা হওয়ার কথা নয় বাসের যাত্রীদের। শনিবার সকাল ১১টার মধ্যেই ছাড়তে শুরু করার কথা ছিল একের পর এক বাস। কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতায় সময়টা একটু পেছোয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আসানসোল, ধানবাদ, বারাণসী, আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি। প্রতিটি বাসেই ৭০ থেকে ৭২টি আসন থাকছে। সূত্রের খবর, আসনের অতিরিক্ত যাত্রী কোনও বাসেই নেওয়া হচ্ছে না।

You might also like!