Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Rail Service Disrupted :বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

Train movement disrupted on Bangaon-Sealdah branch
Train movement disrupted on Bangaon-Sealdah branch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচল ব্যাহত । মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে গিয়েছে বলে রেল সূত্রে খবর । যার জেরে এই রুটে আপাতত আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ রয়েছে । ব্যস্ততম সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়ে গিয়েছেন যাত্রীরা ।

রেল সূত্রে খবর, শেষ ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল চলে যাওয়ার পরই সমস্যা দেখা যায় । আপ লাইন বসে যায় । বৃষ্টির জেরে লাইন বসে গিয়েছে বলে খবর । সকাল ৮টার পর শেষ পাওয়া খবর অনুযায়ী বনগাঁ-শিয়ালদহ ডাউন ও শিয়ালদহ-বনগাঁ আপ ট্রেন চলেনি । যদিও, হাবড়া-শিয়ালদহ, দত্তপুকুর-শিয়ালদহ রুটের আপ ও ডাউন ট্রেন চলছে । কিন্তু, বনগাঁ-শিয়ালদহ রুটে পরিষেবা কখন স্বাভাবিক হবে তা জানা যায়নি ।

রেল সূত্রে খবর, লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ।

You might also like!