Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Tathagata Roy :"এত চোর এত চোর এত চোর", মন্তব্য তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে। তবে এখনও অধরা নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বর। বহু প্রচেষ্টার পরও এখনও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে ব্যর্থ ইডি (ED)। যা নিয়ে বাড়ছে চাপানউতোর।

এবার এই কালীঘাটের কাকুকে নিয়ে টুইট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। ডাইনোসরের ডিমকেও ছাড়িয়ে গিয়েছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। ঠিক এভাবে তীব্র কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতাকে।

টুইটে বিজেপি নেতা লেখেন, ‘আমরা জানতাম ডাইনোসরের ডিম জোগাড় করা খুব কঠিন। এখন দেখছি তাকেও ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা জোগাড়।

কেন!

কারণ

চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি পাথর চুরি, গরু পাচার, সোনা পাচার, মেয়ে পাচার !

এত চোর এত চোর এত চোর!’

প্রসঙ্গত, সুজয়কৃষ্ণকে গ্রেফতারির পর থেকে বিস্ফোরক সব তথ্য উঠে আসে ইডির হাতে। দুর্নীতির রহস্যভেদ করতে তদন্তকারীদের চাই কাকুর কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে বারবার টালবাহানা। বহুদিন থেকে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ। আর সেই কারণেই কণ্ঠস্বর সংগ্রহ করা যাচ্ছে না। ঠিক কতটা অসুস্থ সুজয়কৃষ্ণ? নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা কেমন আছে জানতে জোকা ইএসআই হাসপাতালকে মেডিক্যাল বোর্ড তৈরি করারও নির্দেশ দিয়েছে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত।

সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থা সুজয়কৃষ্ণের আছে কি না, সে বিষয় খতিয়ে দেখতেই মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, ইডির করা আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। সুজয়কৃষ্ণের জন্য তৈরী হওয়া বিশেষ মেডিক্যাল টিমে থাকবেন ইএসআইয়ের তিনজন বিশেষজ্ঞ চিকিত্‍সক। থাকবেন একজন ইডির অফিসারও।

প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিকে জোকা ইএসআই হাসপাতালেই সুজয়কৃষ্ণর চিকিত্‍সা করা হয়। তার শারীরিক অবস্থার সমস্ত রেকর্ড জোকায় রয়েছে। তাই এবার জোকা ইএসআই হাসপাতালকেই মেডিক্যাল বোর্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরও কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়া যায়নি। সেই নমুনা পেতে এবার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি।


You might also like!