West Bengal

3 years ago

WB DA Issue : ডিএ-জট কাটাতে কর্মী সংগঠনকে নিয়ে বৈঠকে বসতে হবে রাজ্যকে, দশ দিন সময় দিল হাই কোর্ট

DA Issue WB
DA Issue WB

 

কলকাতা, ১৭ এপ্রিল : মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠতে বসবে রাজ্য। সংগঠনকেও রাজ্যের সঙ্গে বসতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে রাজ্যকে।

উচ্চ আদালত বলেছে, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি হবে। সংগঠনের তরফে পাঁচ জন সদস্য ওই বৈঠকে থাকবেন। এরই মধ্যে বৈঠকের দিন ঠিক করতে হবে। এরই পাশাপাশি, কর্মচারী ফেডারেশনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরামর্শ, সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে, তাই আপাতত কোনও কর্মবিরতির পথে হাঁটবেন না।

প্রসঙ্গত, বকেয়া ডিএ-র দাবিতে গত ৬ এপ্রিল ১২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল কর্মচারীদের সংগঠনের জোট সংগ্রামী যৌথ মঞ্চ। কর্মবিরতির সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তার শুনানিতে এ দিন আদালত আগামী ১৭ এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেয়। কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে গত ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্না কর্মসূচি পালন করে এসেছেন যৌথ সংগ্রামী মঞ্চের প্রায় ৫০০ জন সদস্য।


You might also like!