West Bengal

3 years ago

TMC worker murdered : চোপড়ায় দলীয় বৈঠক থেকে বেরোনোর সময় তৃণমূল কর্মীকে গুলি

TMC worker shot dead in Chopra
TMC worker shot dead in Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দিঘাপানায় বুথ কমিটির বৈঠক ডেকেছিল তৃণমূল। মূলত পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে এই বৈঠক ছিল বলে সূত্রের খবর, তা শেষ হওয়ার পরেই এই ঘটনা ঘটে। বৈঠক সেরে বেরোনোর সময় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃতের নাম ফইজুল রহমান। এই ঘটনায় আরও তিন তৃণমূল কর্মী আহত হয়েছেন।

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের। তাদের বক্তব্য, খুনের নেপথ্যে দলের ‘বিরুদ্ধ গোষ্ঠী’ রয়েছে।ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। 

You might also like!