
আসানসোল, ২৬ জুলাই: মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, জাতীয় সড়কে দু'টি বাইকে চেপে আসছিলেন ৬ যুবক। প্রথমে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে রাস্তায় ছিটকে পড়েন তিন যুবক। তখনই দ্রুতগতির একটি লরি এসে পিষে দেয় তাঁদের। বাকি তিনজনও আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি।
পুলিশের প্রাথমিক অনুমান , দু'টি মোটর সাইকেলে ৬ যুবক বাড়ি ফিরছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়কে শীতলা মোড়ের কাছে মেরামতির কাজ চলায় সেখানে তাদের বাইক কোনওভাবে পিছলে যায়। ফলে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষ হয় যায় এবং রাস্তার উপর ছিটকে পড়ে ৬ জনই। এরপরেই একটি দ্রুতগতির লরি এসে তার মধ্যে তিন যুবককে পিষে দিয়ে চলে যায়। বাকি তিনজনও গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আসানসোল উত্তর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রথমে দু'জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলাকালীন রাতেই আরও এক যুবকের মৃত্যু হয়।
জানা গিয়েছে, ওই তিন যুবকের মধ্যে সোনু কুমার যাদব (২৫) আসানসোল দক্ষিণ থানার সরস্বতী পল্লি এলাকার বাসিন্দা৷ আপকার গার্ডেন সংলগ্ন এলাকার বাসিন্দা রাহুল রাউত (২৭), আসানসোল উত্তর থানার ধাদকা এলাকার বাসিন্দা অবিনাশ চৌধুরী (২৬)। বাকি তিনজন চিকিৎসাধীন
