
কোচবিহার, ১১ নভেম্বর : কোচবিহারের মাথাভাঙ্গা কলেজ মোড়ে অ্যাম্বুলেন্স ধাক্কা দেয় টোটো ও ভ্যানকে। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার সকারে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি প্রথমে একটি টোটোকে ধাক্কা দেয়, তারপর রাস্তার ধারে দাঁড়ানো একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং কোচবিহারগামী একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় টোটোর দুই যাত্রী ও ভ্যানের এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের মাথাভাঙ্গা বিভাগীয় হাসপাতালে পাঠায়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
