
তারকেশ্বর,রবীন মন্ডল: এদিন বিকালে তারকেশ্বর ধনিয়াখালি দাদপুর এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে।সেই সময় মাঠে কৃষি কাজ করছিলেন তারকেশ্বরের মির্জাপুর এলাকার সুরজিৎ চৌধুরী(২৯), তারকেশ্বরের ভঞ্জিপুর এলাকার সনৎ দাস(৩৮) মাঠে গরু আনতে যাচ্ছিলেন।
বজ্রাঘাতে দুজনেই অজ্ঞান অবস্থায় মাঠে পরে থাকেন।বৃষ্টি থামার পরই দুজনকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বজ্রপাতের সময় স্কুল থেকে ফেরার পথে জখম হয় মির্জাপুরের অবিনাশ মান্না নামে এক স্কুক ছাত্র তাকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।অন্যদিকে রেখা কর্মকার ও মানসি মান্না নামে দুই মহিলাও জখম হন বাজ পরে ,তারা তারকেশ্বর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। দাদপুরের মাকালপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় এক বৃদ্ধের ও ।নাম চন্দ্রনাথ মালিক(৬০)।
