Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Hindmotor incident : হিন্দমোটরে দুদিন ধরে মায়ের দেহ আগলে বসে ছেলে, চাঞ্চল্য এলাকায়

Son Holding his mother's deadbody
Son Holding his mother's deadbody

 

হুগলি, ২ ডিসেম্বর : হুগলির হিন্দমোটরে দুদিন ধরে মায়ের মৃতদেহ আগলে বসে রইল ছেলে। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি জানাজানি হয়। শনিবার শেষমেশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করল পুলিশ।


হিন্দমোটরে ১ নম্বর বিএন দাস রোডে একটি আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী কল্যাণী হাজরা (৬৫) থাকতেন তাঁর ছেলেকে নিয়ে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এলাকার মানুষের দাবি, গত তিনদিন ধরে তাঁদের ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানান, দুদিন পরে শনিবার তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কল্যাণীদেবীর দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলে শুভ্রনীলকে (৩৫) জিজ্ঞাসা করলে তিনি জানান, মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। বিষয়টি প্রতিবেশীদের জানাতে পরিচারিকা ফ্ল্যাট থেকে বেরনোর চেষ্টা করলে তাঁকে ফ্ল্যাটের ভিতর বেশ কিছুক্ষণ আটকে রাখে মানসিক ভারসাম্যহীন শুভ্রনীল। এমনই অভিযোগ। শেষে পরিচারিকা চিৎকার শুরু করলে দরজা খুলে দেন। তিনি বেরনোর পরেই আবারও ভিতর থেকে দরজায় তালা দিয়ে দেন ছেলে। স্থানীয় কাউন্সিলর প্রবীর কংসবণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশে খবর দেন। উত্তরপাড়া থানার পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় তালা ভাঙা হয়। ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।


এলাকার মানুষের সন্দেহ দিন দুয়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণীদেবীর। কাউন্সিলর জানান, এলাকার মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না কল্যাণীদেবী বা তাঁর ছেলে। আশেপাশে আত্মীয়স্বজন থাকলেও তাঁদের সঙ্গেও কোনও যোগাযোগ রাখতেন না। তাঁর অসুস্থতার খবর আগে জানা যায়নি।

You might also like!