Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Jhargram: ঝাড়গ্রামে হাতির আক্রমণে আবারও ব্যক্তির মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা

Elephant Attack in Jhargram (File Picture)
Elephant Attack in Jhargram (File Picture)

 

ঝাড়গ্রাম, ২ সেপ্টেম্বর: ২৪ ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে আবারও এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। যদিও বনদফতরের বক্তব্য বার বার সচেতনতা মূলক প্রচার এবং এলাকায় হাতির দল থাকা নিয়ে তথ্য দেওয়া হলেও মানুষ জঙ্গলে যাচ্ছেন।

আর এর ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে লোধাশুলি রেঞ্জের টুটুহা গ্রামের চাষের জমি সংলগ্ন জঙ্গলে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম যতিন্দ্র নাথ মাহাতো (৫৫)। বাড়ি টুটুহা গ্রামে। এদিন কোন কারণে জঙ্গলে গিয়ে হাতির দলের সামনে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বনদফতর মনে করছে। এদিকে শুক্রবার সকালেও লোধাশুলি রেঞ্জের ঘৃতখাম গ্রামে একটি ফুটবল মাঠে হাতির হানায় মৃত্যু হয় এক ব্যক্তির। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায় নি।উল্লেখ্য দিন সাতেক আগে কেউদিশোল গ্রামে হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে লোধাশুলি রেঞ্জ এলাকার বিভিন্ন জঙ্গলে ২০ থেকে ২৫ টি হাতির একটি দলের গতিবিধি রয়েছে। দলের হাতি গুলি বিভিন্ন ছোট বড় দলে ভাগ হয়ে গ্রামে ঢুকে পড়ছে। খাবারের খোঁজে ধান জমি,সবজি জমিতে হামলা চালাচ্ছে। বনদফতর জানাচ্ছে হাতির দল কোথায় কখন রয়েছে সেই তথ্য ওই সব এলাকায় পাঠানো হয়। মাইকিং করা হয়। মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই স্থানীয়রা সেই সতর্ক বার্তা উপেক্ষা করে জঙ্গলে যাচ্ছেন।চলতি বছরে শুধুমাত্র ঝাড়গ্রাম ডিভিশনে হাতির হানায় মৃত্য হয়েছে ১১ জনের। ২০২২ সালের মার্চ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জনের হাতির হানায় মৃত্যু হয়েছে। আর পুরো ঝাড়গ্রাম জেলায় ধরলে ৩৯ জনের হাতির হানায় মৃত্যু হয়েছে। প্রতি বছর জেলায় যেমন হাতির সংখ্যা বেড়ে চলেছে তেমন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মৃত্যু মিছিল। জেলার বিভিন্ন রেঞ্জের জঙ্গল গুলিতে দেড়শো থেকে দুশো হাতি থাকছেই। হাতি গুলিকে এক রেঞ্জ থেকে ড্রাইভ করলে অন্য রেঞ্জে এসে পড়ছে। কিন্তু স্থায়ীভাবে হাতির দলকে সরানো যাচ্ছে না।

পর পর দু দিনে হাতির হানায় মৃত্যুর ঘটনায় নিয়ে ঝাড়গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন " এলাকায় হাতির গতিবিধির কথা জানানো হলেও মানুষ জঙ্গলে যাচ্ছেন। বনদফতরের নিষেধাঞ্জা শুনছেন না । ফলে বিপদ বাড়ছে। এদিনও এক ব্যক্তি হাতির হানায় মারা গিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে শুক্রবার হাতির হানায় নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। "

You might also like!