Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Amit Shah: মেয়ের চিকিৎসার খরচ দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী! ধন্যবাদ জানাতে দিল্লি পারি বাঁকুড়ার বিভীষণের

Amit Shah & Bibhishan Hasda (File Picture)
Amit Shah & Bibhishan Hasda (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অমিত শাহ বিধানসভা নির্বাচনের আগে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে। এবার সেই বিভীষণই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে 'কৃতজ্ঞতা' জানাতে দিল্লি রওনা হলেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে বুধবার রাতের ট্রেনেই দিল্লি রওনা হয়েছে সে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২০ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁকুড়া সফরে থাকাকালীন চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই সময় মেয়ের অসুস্থতার কথা জানান বিভীষণ হাঁসদা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিষণের মুখে সব শুনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। দিল্লি রওনা হওয়ার আগে গ্রামের বাড়িতে বসে বিভীষণ হাঁসদা বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বাড়িতে এসেছিলেন।

মেয়ের অসুস্থতার কথা তিনি জানতে পেরে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন।' আর সেই কারণেই কেন্দ্রীয় মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে তিনি দিল্লি যাচ্ছেন বলে জানান বিভীষণ। ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁদের দেখা হবে, এই ভেবেই ভীষণ 'এক্সাইটেড' বলেই জানান বিভীষণের মেয়ে রচনা হাঁসদা। তাঁর কথায়, 'আমার চিকিৎসার সমস্ত খরচ অমিত শাহ চালাচ্ছেন।' তাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাবেন বলেও জানান রচনা।

You might also like!