
মালদা, ২৭ ডিসেম্বরঃ বেশ কয়েকবার ডাকাতি এবং লুঠপাট করার অভিযোগ ছিল কুখ্যাত দুষ্কৃতী হায়াত আলীর বিরুদ্ধে। অবশেষে ফাঁদ পেতে সেই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করলো চাচল থানার পুলিশ । সোমবার গভীর রাতে চাচোল থানার ধানগড়া এলাকা থেকে কুখ্যাত ওই ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হায়াত আলী (৪০)। চাঁচল, হরিশ্চন্দ্রপুর এমনকি ভিন জেলা উত্তর দিনাজপুরের একাধিক ডাকাতির ঘটনায় যোগ রয়েছে ধৃতের। দীর্ঘদিন ধরে তার সন্ধান পেতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষমেষ চাঁচল থানা পুলিশের বড় সাফল্য পেলো। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে চাঁচলের ধানগাড়া এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার কুখ্যাত ওই দুস্কৃতীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশের রিমান্ডের আবেদন জানিয়েছে চাচোল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
