West Bengal

2 years ago

Abhishek Banerjee:ইডি দফতরে অভিষেকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ৩ অক্টোবর : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি হচ্ছে না মঙ্গলবার। শুনানি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে বুধবার।

অভিষেক যে মঙ্গলবার ইডির হাজিরা এড়াবেন, তা আগেই কেন্দ্রীয় সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ।ইডি সূত্রে খবর, অন্তত সোমবার বিকেল পর্যন্ত তদন্তে না আসার কথা জানিয়ে কোনও ই-মেল বা চিঠি তাদের কাছে আসেনি। এক ইডি-কর্তার কথায়, ‘‘সমাজমাধ্যমে কিছু লেখা তো আর আমরা গ্রাহ্য করতে পারি না। না আসতে পারলে, সরাসরি তা জানানোই দস্তুর। একান্তই আসতে না পারলে, এ ক্ষেত্রেও নিশ্চয় তা করা হবে।’’

মঙ্গলবার অভিষেককে হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু তিনি দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত। তাই হাজির হতে পারেননি। অভিষেক যে হাজিরা দেবেন না, তার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। কিন্তু ইডিকে লিখিত ভাবে কিছু জানাননি। তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সেন। তিনি অভিষেকের আইনজীবীর কাছে জানতে চান, ‘‘আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? আপনি যে যাবেন না সেটাকে ইডিকে জানানো উচিত ছিল।’’


You might also like!