Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Siliguri:শিলিগুড়িতে রক্তাক্ত অবস্থায় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, খুন বলেই সন্দেহ পুলিশের

The hanging body of a person found in Siliguri in bloody condition
The hanging body of a person found in Siliguri in bloody condition

 

শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বর : এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হল শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে একটি বাড়িতে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রক্তাক্ত অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রতিবেশী এক যুবক এই দৃশ্য দেখে আশেপাশের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ওই ব্যক্তিকে মেরে রক্তাক্ত অবস্থায় দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে ঘটনার জেরে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলার লক্ষ্মী পাল জানান, এর আগেও পুলিশ এবং এসজেডিএ-কে বলা হয়েছে এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা। পুলিশকেও আরও সক্রিয় হতে হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!