West Bengal

3 years ago

Anubrata Mondal : ভর্তির প্রয়োজন নেই, অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষার পর জানালেন চিকিৎসকেরা

Anubrata Mondal
Anubrata Mondal

 

আসানসোল, ৪ মার্চ : ভর্তির প্রয়োজন নেই অনুব্রতর মন্ডলের। শনিবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর এমনটাই জানালেন চিকিৎসকেরা। পরীক্ষার পরে জানা যায়, তার বর্তমান ওজন ৯৫ কেজি। এতদিন ধরে ওজন কমছিল। এবার গত ২ সপ্তাহে ১ কেজি ওজন বাড়ল অনুব্রত মণ্ডলের।

শনিবার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গোরুপাচার মামলায় জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে । শুক্রবার আদালত শুনানি চলকালীন বিচারককে তিনি ফিসচুলার সমস্যার কথা জানিয়েছিলেন। বিচারক পর্যাপ্ত চিকিৎসার আশ্বাস দেওয়ার পরই এদিন হাসপাতালে আনা হয় কেষ্টকে। জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার পরে জানা যায়, তার বর্তমান ওজন ৯৫ কেজি । এর আগে গত ২০ ফেব্রুয়ারি শেষবার যখন আসানসোল জেলা হাসপাতালে আনা হয়েছিল, তখন অনুব্রতর ওজন ছিল ৯৪ কেজি । ২০২২ সালের ২০ নভেম্বর যখন জেলা হাসপাতালে অনুব্রতর শারীরিক পরীক্ষা করা হয়েছিল শেষবার তখন তাঁর ওজন ১০০ কেজি ছিল । গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে তার ওজন কমেছিল ৯ কেজি ।

এদিন জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ লাগোয়া অবজারভেশন ওয়ার্ডে কেষ্ট মণ্ডলের শারীরিক পরীক্ষা করার সময় উপস্থিত ছিলেন ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, সার্জেন ডাঃ মহঃ আহমেদ ও ফিজিশিয়ান ডাঃ অমিয়সিন্ধু দাস। সকাল পৌনে এগারোটা থেকে প্রায় ৩০ মিনিট ধরে অনুব্রতর শারীরিক পরীক্ষা করা হয়। সোয়া এগারোটা নাগাদ পরীক্ষা শেষে পুলিশের গাড়িতে জেলা হাসপাতাল থেকে আবার জেলে নিয়ে যাওয়া অনুব্রতকে।

পরীক্ষা শেষে সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, ‘চিকিৎসকেরা সবকিছু পরীক্ষা করেছেন। বড় কোনও সমস্যা পাওয়া যায়নি যার 

জন্য ভর্তি করা যেতে পারে। শুক্রবার ফিসচুলা ফেটে যাওয়ায় কিছু শারীরিক সমস্যা হয়েছিল। বাকি সব ঠিক আছে।‘ সুপার আরও বলেন, ‘অনুব্রত মন্ডলের ওজন বর্তমানে ৯৫ কেজি, ব্লাড প্রেশার-১০৬/৮০, সুগার-১৩৬, অক্সিজেন স্যাচুরেশন-৯৬ ও পালস-৮২।‘

You might also like!