Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Jhaluabede: ঝালুয়াবেড়ে রাস্তায় যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য

The discovery of the bloodied body of the young woman in Jhaluabede caused a sensation
The discovery of the bloodied body of the young woman in Jhaluabede caused a sensation

 

ডোমজুড়, ২৮ আগস্ট: হাওড়া জেলার ডোমজুড়ের ঝালুয়াবেড় এলাকায় রাস্তায় যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ররিবার রাতে স্থানীয় বাসিন্দারা দেখেন এক যুবতীর দেহ পড়ে রয়েছে। তাঁর মুখে রুমাল বাঁধা। মাথা দিয়ে রক্ত পড়ছে। ডোমজুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালুয়ারবেড় স্টেশন থেকে ১০০ মিটার দূরে একসরা রোডের উপর ওই যুবতীর দেহ পড়েছিল। সেই রাস্তায় আলোও বেশ কম। তবে বাইরে থেকে অনেক যুবক-যুবতী বাইকে করে সেখানে ঘুরতে আসে। এই যুবতীর পরিচয় এখনও জানা না গেলেও তিনি ওই এলাকার নন বলেই জানা গিয়েছে। তাঁর আনুমানিক বয়স ২২ বছর। মাথায় ভারী আঘাতের ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই যুবতীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভারী কোনও কিছু দিয়ে যুবতীর মাথায় আঘাত করা হয়েছে। ধারালো কিছু দিয়েও মারা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। যুবতীর পরিচয় জানতে চাইছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর দাবি, ওই রাস্তায় আলোর পাশাপাশি সিসিটিভি বসানো হোক।

You might also like!