West Bengal

2 years ago

SSKEM:বিধায়কের মৃত্যু ঘিরে ফের হইচই এসএসকেএমে

The death of the MLA is again uproar in SSKEM
The death of the MLA is again uproar in SSKEM

 

কলকাতা, ২৫ জুলাই : জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের এসএসকেএমে মৃত্যু ঘিরে মঙ্গলবার হইচই হয়। বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। বিধায়কের ছেলে প্রদীপ্ত রায়ের অভিযোগ, অব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হয়। আরও দাবি, মাঝরাতে শয্যায় শুয়ে ঠান্ডায় কাঁপছিলেন বিজেপি বিধায়ক।

প্রদীপ্তবাবু বলেন, 'কম্বল, চাদরও জোটেনি। পরে অভিযোগ করায় চাদর এনে দেওয়া হয়।' শুধু তাই নয়। বিষ্ণুপদ রায়ের পরিবারের অভিযোগ, মাঝরাতে স্ট্রেচার ঠেলে পরিবারের সদস্যদেরই রোগীকে উডবার্ন ব্লকে সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হয়।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রবিবার রাতে এসএসকেএমে ভর্তিহয়েছিলেন বিষ্ণুপদ রায়। রাতেই ছোট একটি অস্ত্রোপচার হয়েছিল তাঁর। বিধায়কের পরিবার সূত্রে খবর, তার পর থেকে ধীরে হলেও অবস্থা ভাল হচ্ছিল ধূপগুড়ির বিধায়কের। তিনি কথাও বলেছিলেন।

কিন্তু এর পরেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে, বলে দাবি পরিবারের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, 'আমরা ভরসা করে এসেছিলাম, বিষ্ণুদাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু পারলাম না। কেন পারলাম না, সেটা চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরাই বলতে পারবেন। কিন্তু এখন যেন বার বার করে মনে পড়ছে, আমাদের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর সময়ও এখানে বেশ কিছু অভিযোগ উঠেছিল। হালে, তৃণমূল বিধায়ক মদন মিত্রও উচ্চগ্রামে বেশ কিছু অভিযোগ করেছিলেন, বলেছিলেন এখানে রোগী নিয়ে আসা উচিত নয়। পরবর্তীতে হয়তো রাজনৈতিক কারণে মত পাল্টান। ...এইসব ভাবায়।'


You might also like!