Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Allegations against CPM : উলুবেড়িয়ায় তৃণমূল যুবনেতার বাড়িতে বোমা মারার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

The CPM is accused of throwing a bomb at the house of a Trinamool youth leader
The CPM is accused of throwing a bomb at the house of a Trinamool youth leader

 

উলুবেড়িয়া, ১৫ জুন: হাওড়ার উলুবেড়িয়ার দুই ব্লকের শ্রীরামপুরে তৃণমূল যুবনেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএম-এর বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার সকালে। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে যুব নেতা খোকন মণ্ডল গ্রামে-গ্রামে প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় সিপিএমের কিছু লোক তাদের বাধা দেয়। এরপর সময় তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে সিপিএমের দুষ্কৃতীরা খোকন মণ্ডলের বাড়িতে বোমাবাজি ও হামলা করে বলে অভিযোগ। যদিও এই ঘটনাটি অস্বীকার করে সিপিএম। তাঁদের বক্তব্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ঘটনা ঘটেছে। এই বিষয়ে খোকন মণ্ডল বলেন, “এখানে অনেকদিন ধরেই তৃণমূল জিতে আসছে। এলাকার কয়েকজন ছেলে এই অরাজকতা তৈরি করছে। প্রশাসন দেখে গিয়েছে।” উলুবেড়িয়ার সিপিএম নেতা সাবির মোল্লা বলেন, “যাঁর নামে অভিযোগ করছে উনি আমাদের প্রার্থী। ৩৪ বছর ক্ষমতায় থাকার সময় এমন কোনও অভিযোগ ওঠেনি। ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই বোমাবাজি।”অপরদিকে, এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা ঘুমোচ্ছিলাম। সেই সময় আচমকা বোমা ফেলতে শুরু করে। আমারা ভয় পেয়ে রয়েছি। পুলিশ এসেছিল। নাসিম খানের লোকজন এই কাজ করেছে।”

You might also like!