Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Durgapur News: দুর্গাপুরের ছোটন এবার প্রজ্ঞানকে ঘোড়াচ্ছে পৃথিবীর মাটিতে

Pragyan on the ground of the world
Pragyan on the ground of the world

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুনতে অবাক লাগলেও ঘটনাটা একদম ঠিক। দুর্গাপুরের এক বিজ্ঞান মনস্ক যুবক রোভার প্রজ্ঞানের একটা ক্লোন বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। ইতিমধ্যে চাঁদের মাটিতে নেমে কাজ শুরু করে দিয়েছে রোভার প্রজ্ঞান। শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। এরই মধ্যে দুর্গাপুরের মাটিতেও চন্দ্রযানের রোভার চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় এক যুবক। দুর্গাপুরের দুবচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু। মনু তাঁর সঙ্গীদের নিয়ে চন্দ্রযানের রোভার অর্থাৎ প্রজ্ঞানের মডেল বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয় তাঁর তৈরি রোভার প্রজ্ঞানের মডেল ঘুরে বেড়াচ্ছে নিজের মতো। সেই রোভার ভারতের পতাকা প্রতিস্থাপন করছে মাটিতে। ৩৬০ ডিগ্রি ক্যামেরায় তুলছে নানান ধরনের ছবি। এমনই চিত্র ধরা পড়েছে দুর্গাপুরে। যুবকের এমন কীর্তি দেখে অবাক নেট পাড়া। তাঁর এই সুপ্ত প্রতিভাকে সকলেই অভিনন্দন জানিয়েছেন।

ছোটন মডেলটিতে ব্যবহার করেছেন ৪টি মোটর গিয়ার বক্স। রোভারের মডেলে রয়েছে ১২ ভোল্টের ডিসি ব্যাটারি। এছাড়াও রয়েছে ৩৬০ ডিগ্রি প্রদক্ষিণ করা ক্যামেরা। রয়েছে সোলার প্যানেল, অত্যাধুনিক লাইট। আর একইসঙ্গে যুবকের বানানো রোভারের মডেলে শোভা পাচ্ছে ভারতের জাতীয় পতাকা। সকলেই খুব উচ্ছ্বসিত ওর কাজে। এখানেই শেষ নয়,এর আগে চন্দ্রযান ৩ পাড়ি দেবার পর চন্দ্রযান ৩-এর ক্লোন বানিয়েছিলেন এই যুবক। যে মডেলটিকে আকাশে ৪০ ফুট পর্যন্ত উড়িয়েছিলেন তিনি। তার এই কাজকে সকলেই প্রশংসা করেছেন। এভাবেই আমাদের দেশে যে অনেক ছোটন আছে  তাতে সন্দেহ নেই। সুযোগের অভাবে সকলে হয়তো স্বীকৃতি পায় না।

You might also like!