Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata Banerjee: আবর্জনা স্তুপে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড

Anupam Hazra
Anupam Hazra

 

বোলপুর :  মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড আবর্জনা স্তুপ।ঠিক যেন ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় ঠিকদারদের ইমারত সামগ্রী রাখার জায়গায়। বীরভূম সফরে এলে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পাশের হেলিপ্যাডে নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। প্রশাসনের নজরদারির অভাবে সেই হেলিপ্যাড ভাগাড়ে পরিণত হয়েছে।

শাসক দল তৃণমূল-কংগ্রেসের নেতা-কর্মীদের মদতে কোপাই নদীর পাড় থেকে শুরু করে সরকারি জমি দখল করে ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল, আবাসন, রেস্টুরেন্টে প্রভৃতি নির্মাণের অভিযোগ বোলপুর-শান্তিনিকেতন নতুন কিছু নয়। এবার দেখা গেল

বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের ঠিক পেছনে কংক্রিটের হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল। রাজ্যে পালা বদলের পর যখনই মুখ্যমন্ত্রী বীরভূম জেলা সফরে এসেছেন তার হেলিকপ্টার এই হেলিপ্যাডে নামে ৷ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্মিত স্থায়ী হেলিপ্যাড স্থানীয় ঠিলাদারদের দখলে চলে যাচ্ছে ৷ আর নজরদারির অভাবে হেলিপ্যাডটি কার্যত ভাগাড়ে পরিণত হয়েছে। নিত্য দিন ঐ এলাকার যত আবর্জনা সব জমা হয় হেলিপ্যাডের গায়ে। ফলে দিন দিন নোংরা আবর্জনা, পচা দুর্গন্ধ বের হতে থাকে। ঐ এলাকাটি পুরসভার অধীন ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোলপুর পৌরসভা, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্যদের নজরদারির অভাবে সেই হেলিপ্যাডের আবর্জনা ফেলা হয়৷ আবর্জনা স্তুপ হয়ে পরে আছে চতুর্দিকে। এমনকি, হেলিপ্যাডের চারদিকে বড় বড় আবাসন তৈরি হয়ে গিয়েছে।এছাড়া, স্থানীয় ঠিকাদারেরা হেলিপ্যাডের আসেপাশে নির্মাণ সামগ্রি বালি, পাথর ফেলে রেখেছে। অর্থাৎ, নতুন করে নির্মাণের প্রস্তুতি চলছে৷

বোলপুরের বাসিন্দা সন্দীপ দত্ত , প্রদীপ ঘোষ বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড ভাগাড়। নজর নেই প্রশাসনের৷ তাহলে সাধারণ মানুষের কি অবস্থা ভাবুন। বোলপুর-শান্তিনিকেতনের অন্যান্য জায়গা কংক্রিটের জঙ্গল, আবর্জনার স্তুপ করে শেষ করে দিয়েছে। শুধুই তোলাবাজি চলে এখানে৷ তাই ঠিকাদার এত সাহস পায়।"

এদিন হেলিপ্যাডের বেহাল দশা নিয়ে শাসক দল তৃণমূল-কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা ।

অনুপমবাবু বলেন, "স্থানীয় তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটাররা হেলিপ্যাড গ্রাউন্ডের আসেপাশটা দখল করে নিয়েছে। আর হেলিপ্যাডটি আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। সেটাই দেখতে গিয়েছিলাম৷ তৃণমূল মানেই চোর। কিন্তু, সয়ং তাদের দলনেত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের জায়গাটা চুরি করে নেবে সেটাতে অবাকই হলাম৷"

যদিও বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "বোলপুর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহর। এই শহর পরিচ্ছন্ন থাকবে এটাই কাম্য। আমার নজরে এসেছি হেলিপ্যাডটি৷ আমি স্থানীয় কাউন্সিলের সঙ্গে কথা বলে দ্রুত ওই এলাকা পরিচ্ছন্ন করে দেব।"

You might also like!