
বাঁকুড়া, ১৮ অক্টোবর : এক বছরেরও বেশি সময় জেল বন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের পুজা অবকাশকালীন বেঞ্চ তাঁর জমিন মঞ্জুর করেছে।
রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে।একের পর এক এরকম ঘটনায় অনেকটাই ব্যাকফুটে শাসক দল।এই অবস্হায় প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জামিনে কিছুটা হলেও স্বস্তিতে দল।যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ দলীয় নেতৃত্ব।
বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পুরসভার একাধিক প্রকল্পে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ বাবু এই অভিযোগে ২০২১ সালের ২২ শে আগষ্ট নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন । পুলিশ কার্যত তাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল ।অভিযোগ ছিল তিনি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বেশকিছু প্রকল্পের টেন্ডারে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। সেই ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। একাধিক জামিনের আবেদন খারিজ হলেও, অবশেষে গতকাল তার জামিন মঞ্জুর হয়।এদিন সকালে তিনি মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান তাঁর আইনজীবী আদালতে সাওয়ালে বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বয়স হয়েছে তিনি দীর্ঘদিন জেলে রয়েছেন। জামিন মঞ্জুর করা হোক। যদিও সরকারি আইনজীবী দাবি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি তিনি জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর শর্তসাপেক্ষে প্রাক্তন মন্ত্রীর জামিন মঞ্জুর করেছে আদালত।
