West Bengal

3 years ago

“টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম“, সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার

“টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম“, সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার
“টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম“, সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার

 

শিলিগুড়ি, ১৯ অক্টোবর : তিনি নন, টাটাকে রাজ্য ছাড়া করেছে সিপিএম৷ বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ জোর করে জমি দখল করতে গিয়েই শেষ পর্যন্ত সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা প্রকল্প ভেস্তে গিয়েছে৷ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী৷ শিল্পপতিদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে যাঁরা ব্যবসায়ী আছেন, আমরা কারও সঙ্গে বৈষম্য করতে চাই না৷ আমি চাই সবাই বাংলায় বিনিয়োগ করে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুক৷ আমরা কারও চাকরি বন্ধ করব না, কারও চকরি খাবো না৷ এমন বিজনেস করে দেব, চাকরি চাইতে হবে না, ডেকে নিয়ে যাবে৷ বাংলার ছেলেরা এত মেধাবী৷' মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে৷ আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, আর টাটা এখন চাকরি দিচ্ছে৷ আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে৷ আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন৷ আমরা জমি ফেরত দিয়েছি৷ জায়গার তো অভাব নেই৷ জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কোথাও তো জোর করে জমি নিইনি৷ এই কাওয়াখালিতে এত সমস্যা ছিল, আমরা মিটিয়ে দিয়েছি৷

You might also like!