West Bengal

3 years ago

Attack on Nisith Praminik's convoyসুপ্রিম কোর্টে ধাক্কা নীতীশের, মামলা ফিরল হাই কোর্টে

Nishit Pramanik
Nishit Pramanik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীনিশীথ প্রামাণিকের উপর হামলায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আদালতে জানান, রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত করার জন্য উপযুক্ত। কিন্তু অপর পক্ষের আইনজীবী আদালতে সওয়াল করে জানান, কনভয়ে হামলার ঘটনায় তৃণমূল সমর্থকরা অভিযুক্ত হলেও পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদেরই গ্রেফতার করেছে। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, ঘটনার প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে হাই কোর্ট। কিন্তু পুলিশ কী পদক্ষেপ করেছে, সে দিকে তাকানোর সুযোগ পায়নি উচ্চ আদালত। তাই মামলাটি হাই কোর্টের কাছেই ফিরে যাওয়া উচিত বলে জানান বিচারপতি চন্দ্রচূড়।

গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই দিন দিনহাটায় গিয়েছিলেন নিশীথ। সেখানেই বিভিন্ন এলাকায় ঘুরে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি অভিযোগ করে, নিশীথের কনভয়ে হামলা আসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ‘চক্রান্ত’। অন্য দিকে, পুরো ঘটনার দায় নিশীথের ঘাড়েই চাপিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন।

You might also like!