Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Tiger Attack:সুন্দরবনে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

Sundarban tiger took the fisherman
Sundarban tiger took the fisherman

 

সুন্দরবন, ১৭ ডিসেম্বর  : ফের সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে। নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার(২৮) নামে ওই মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায়।

ঝড়খালি আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় শনিবার সকালে সঙ্গীদের সাথে বেরিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরতে। ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মৎস্যজীবী। ইতিমধ্যেই এই বিষয়ে বন দফতরকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। পাশাপাশি মৃত্যুঞ্জয়ের খোঁজে চলছে বলে জানিয়েছে বন দফতর। তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক একদিন আগে ঝড়খালির আরও এক মৎস্যজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান। তবে সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁর দেহ উদ্ধার করে আনলেও মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনতে পারেনি সঙ্গীরা।


You might also like!