West Bengal

3 years ago

Bogtui : বগটুইয়ে মৃতদের নামোল্লেখ করে শুভেন্দুর টুইট, তোপ শাসক শিবিরকে

Suvendu Adhikari -  Mamata Banerjee
Suvendu Adhikari - Mamata Banerjee

 

কলকাতা, ২১ মার্চ  : বগটুইয়ে বিস্ফোরণে মৃতদের নামোল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন। টুইটে তোপ দাগলেন তৃণমূলকে। মঙ্গলবার শুভেন্দুবাবু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে বীরভূমে বগটুই গ্রামে ২০২২-এর ২১ মার্চের ভয়ঙ্কর রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা ও শিশুদের টিএমসি গুণ্ডারা জীবন্ত পুড়িয়ে মেরেছিল। এটি সম্ভবত পশ্চিমবঙ্গের সবচেয়ে জঘন্যতম হত্যাযজ্ঞ। ১ম বার্ষিকীতে, আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি।“

এই সঙ্গে প্রয়াতদের তালিকায় লিখেছেন নূরনেহার বিবি, আতাহারা বিবি, মীনা বিবি, জাহানারা বিবি, রূপালি বিবি, নাজমা বিবি, রোশেনারা বিবি, মর্জিনা খাতুন, তুলি খাতুন,কাজী সাজিদুর খাতুন প্রমুখের নাম।


You might also like!