Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

TMC leader Kunal Ghosh:শহিদ মঞ্চে 'চোরমুক্ত' বাংলা গড়ার ডাক শুভেন্দুর, পালটা হুঁশিয়ারি কুণালের

TMC leader Kunal Ghosh
TMC leader Kunal Ghosh

 

পূর্ব মেদিনীপুর, ১০, নভেম্বর : নন্দীগ্রামের শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যকে হুঁশিয়ারির দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২৪ সালের ১০ নভেম্বরের মধ্যে বাংলা চোরমুক্ত হবে। কিছুক্ষণ পরে ওই একই মঞ্চ থেকে পালটা শুভেন্দুকেই গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায় ২০০৭ সালের ১০ নভেম্বর ‘সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএম। সে দিনের রক্তাক্ত অভিযানে প্রাণ গিয়েছিল জমি আন্দোলনের একঝাঁক নেতা-কর্মীর। তার পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর শহিদ দিবস পালন করে নন্দীগ্রামবাসী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অবশ্য এই শহিদ দিবস অন্য মাত্রা পেয়েছে। গত দুবছর শহিদ দিবস পালন নিয়েও তৃণমূল-বিজেপির ঠান্ডা লড়াই দেখা গিয়েছে।

এ বছরও ব্যতিক্রম হয়নি। এবারও করপল্লির শহিদ বেদিতে মাল্যদানের জন্য আলাদা আলাদা সময় বেঁধে দেওয়া হয় প্রশাসনের তরফে। সকাল ৯টা নাগাদ প্রথমে সেখানে মাল্যদানে যান শুভেন্দু। ওই শহিদ বেদীতে দাঁড়িয়েই তিনি বলেন,”পঞ্চায়েত নির্বাচনে যেমন নন্দীগ্রামে চোরমুক্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। তেমনি একইভাবে চোর মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে।

২৪-এ কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গঠিত হলেই বাংলার চোরেরা একে একে গ্রেপ্তার হবে।“শুভেন্দুবাবুর পর ওই একই মঞ্চে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতারা। মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই মঞ্চে বসেই শুভেন্দুবাবুকে পালটা দেন কুণাল। তিনি বলে দেন, ২০২৪-এ কেন্দ্রে বিকল্প সরকার গঠিত হলে বিরোধী দলনেতা নিজেই গ্রেফতার হবেন। যে ইডি-সিবিআইয়ের বলে বলিয়ান হয়ে এত বড় বড় কথা বলছেন, সেই ইডি-সিবিআই-ই গ্রেফতার করবে শুভেন্দু অধিকারীকে।


You might also like!