West Bengal

3 years ago

কী কান্ড ! উদ্বোধনের আগেই ধসে পড়ল শপিং মলের ছাদ

Roof Collapsed of Shopping Mall
Roof Collapsed of Shopping Mall

 

হুগলি, ২১ অক্টোবর  : উদ্বোধনের আগেই ধসে পড়ল শ্রীরামপুর থানার অন্তর্গত মহেশ মাসি বাড়ি সংলগ্ন জিটি রোডের একটি শপিং মলের ছাদ। শপিং মল বন্ধ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সেই সময় সেখানে কেউ না থাকায় শপিংমলের কর্মচারীরা বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ ও শ্রীরামপুর পুলিশ। শুক্রবারই এই শপিংমলের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শপিং মলে কিছু মেরামতের কাজ চলছিল। কাজ শেষ হয়েছে কয়েকদিন আগে। নতুন শপিংমল উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে। কিন্তু হঠাৎ শপিংমলের ছাদ ধসে পড়ায় কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল বিভাগ জানিয়েছে, শপিংমলের প্রথম তলার বাম অংশ পুরোপুরি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বিভাগ ভবনটি বন্ধের নির্দেশ দিয়েছে। দুর্ঘটনার

শপিং মলের এক কর্মচারী জানান, দোকানের সব কাজ শেষ। শুক্রবার উদ্বোধনের জন্য সাজসজ্জার কাজ চলছিল। দুর্ঘটনাস্থলে কেউ না থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান শ্রমিকরা।

You might also like!