Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Uttarpara:উত্তরপাড়ায় দাঁড়িয়ে একাধিক ট্রেন, যাত্রী বিক্ষোভ চরমে

Several trains stopped in Uttarpara, passenger protests are at their peak
Several trains stopped in Uttarpara, passenger protests are at their peak

 

উত্তরপাড়া, ৩ সেপ্টেম্বর : উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লক হয়। যার জেরে রবিবারের ছুটির দিনে বিঘ্নিত উত্তরপাড়ায় ট্রেন চলাচল। সকাল দশটা থেকে অনিয়মিত হয়ে পরে ট্রেন। পৌনে এগারোটা থেকে ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। কোন্নগর এক নম্বর প্ল্যাটফর্মে আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ডাউন শেওড়াফুলি লোকাল। সমস্যায় পড়েন যাত্রীরা। রেল চলাচল বিঘ্নিত হওয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা।

রেল সূত্রে খবর, এদিন উত্তরপাড়া স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য পাওয়ার ব্লক হয়। যার জেরে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। একাধিক লোকাল দাঁড়িয়ে পড়ে। তবে আপ লাইনের ট্রেন স্বাভাবিকভাবেই চলে। এ দিন বিকাল চারটে পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারীক কৌশিক মিত্র। এ দিকে, সঠিক সময়ে ট্রেন না চলায় ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন।


You might also like!