Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

North bengal Weather: টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক জেলা

Heavy Rain in North Bengal
Heavy Rain in North Bengal

 

কোচবিহার ও আলিপুরদুয়ার, ৫ আগস্ট : মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিশ্রান্ত বৃষ্টিতে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে জনজীবন ব্যাহত। বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গের এই দুই জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাত থেকে একটানা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহর। জমে থাকা জলের কারণে স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা। শহরের ব্যস্ততম এলাকা কেশব রোড, নতুন বাজার, ভবানীগঞ্জ বাজার সংলগ্ন অঞ্চল থেকে শুরু করে সুনীতি রোড— সর্বত্রই এক হাঁটু জল। দিনহাটা রোডের একাধিক জায়গায় জল জমে থাকায় গাড়ি চলাচলে চরম সমস্যা তৈরি হয়েছে। নিচু এলাকাগুলির অনেক বাড়িঘর ও দোকানপাটে জল ঢুকে বিপত্তি আরও বাড়িয়েছে।

একই চিত্র আলিপুরদুয়ারেও। মঙ্গলবার রাত থেকেই সেখানে অবিরাম বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে জল বাড়ছে আলিপুরদুয়ারের কালজানি, সংকোশ, রায়ডাক-সহ একাধিক নদীতে। নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। চরম ভোগান্তিতে পড়েছে ছাত্র-ছাত্রীরা। শহরের একাধিক বিদ্যালয় চত্বরে হাঁটু জল জমে যাওয়ায় সমস্যায় পড়ে ছাত্র-ছাত্রীরা। নিকাশি নালাগুলি দিয়ে দ্রুত জল বের করার ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

You might also like!