Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Jaynagar::সইফুদ্দিন লস্করকে খুনে চাঞ্চল্যকর তথ্য, খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা রুজু

CPM supporter's house burnt down in Jayanagar
CPM supporter's house burnt down in Jayanagar

 

জয়নগর, ১৪ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল। খুনের আগের দিনই এলাকায় চলে আসে ভাড়াটে খুনিরা। খুনের আগে রেকিও করে। এরপর ভোরবেলা নমাজ পড়তে যাওয়ার সময় পরিকল্পনামাফিক তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে গুলি চালায় আততায়ীরা।

এদিকে, জয়নগরে জোড়া খুন ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ। তৃণমূল নেতা খুনের ঘটনায় তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পাশাপাশি, তৃণমূল নেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

You might also like!