Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Asansol : পরিত্যক্ত খাদান থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

a young man's body Recover (Symbolic Picture)
a young man's body Recover (Symbolic Picture)

 

আসানসোল, ৮ নভেম্বর : পরিত্যক্ত খাদান থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে। বেশ কয়েক দিন ধরে শহরেরই এক যুবক নিখোঁজ ছিলেন। থানায় নিখোঁজের অভিযোগও করেছিলেন বাড়ির লোক। জানা গিয়েছে, সেই যুবকেরই পচাগলা দেহ পড়েছিল কাশিডাঙা খাদানে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

কাশি়ডাঙারই বাসিন্দা ২৪ বছরের সুবেশ কিস্কু। গত রবিবার থেকে ওই আদিবাসী যুবকের খোঁজ নেই। চারপাশে খোঁজখবর করেও যখন সন্ধান মেলেনি, তখন থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বুধবার সকাল থেকে আসানসোলের বারাবনি থানা এলাকার গৌরান্ডী কাশিডাঙা এলাকারই একটি পরিত্যক্ত খাদান থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে। পুলিশ পৌঁছে খাদানের ভিতরে ঢোকে। দেখে, পড়ে রয়েছে একটি পচাগলা দেহ। সেখান থেকেই পচা গন্ধ বেরিয়ে ছড়িয়ে পড়ছে চারপাশে।

এদিকে আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকার আদিবাসী সমাজ। তাঁরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে দেহ উদ্ধার করে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত পুলিশ বারে বারে আদিবাসী নেতৃত্বের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। সেই দল এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


You might also like!