Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

West Bengal

2 months ago

Bengal Weather Forecast: শুক্রবার দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

West Bengal Heavy Rainfall
West Bengal Heavy Rainfall

 

কলকাতা, ২৪ জুলাই : দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা।
এদিকে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

You might also like!