
নকশালবাড়ি, ৩০ ডিসেম্বর : দু’দিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে । শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি নকশালবাড়ির সারদা বিদ্যামন্দিরে ওঠেন তিনি । শনিবার পর্যন্ত তিনি শিলিগুড়িতে থাকবেন। শনিবার রাতে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে যাবেন।
সর্বভারতীয় সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। সংগঠনের দ্বিতীয় কমান্ড দত্তাত্রেয় হোসাবলে এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি নকশালবাড়ির সারদা বিদ্যামন্দিরে ওঠেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরকার্যবাহের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এলেন দত্তাত্রেয় হোসবলে । কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাঁকে এদিন নকশালবাড়িতে নিয়ে আসা হয়। সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। গ্রামেগঞ্জে সংগঠন কতটা কাজ করছে, আগামীদিনের সংগঠনের রণনীতি উত্তরবঙ্গে কী হবে তা নিয়েই এই বৈঠক বলে সংঘ সূত্রে খবর। আজই উত্তরবঙ্গের সমস্ত কার্যকর্তাদের নিয়ে তিনি বৈঠকে বসেন। শনিবার পর্যন্ত তিনি শিলিগুড়িতে থাকবেন। শনিবার রাতে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে যাবেন।
