Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Tarapith Temple: পালিয়ে বিয়ে করতে গিয়ে এই নিয়ম মানতেই হবে তারাপীঠে!

Tarapith Temple (File Picture)
Tarapith Temple (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরু হয়েছে প্রেম সপ্তাহ। তাই কেউ যদি পালিয়ে বিয়ে করার কথা ভাবেন এই প্রেমের সপ্তাহে। আর যদি তারাপীঠে গিয়ে বিয়ে করার কথা ভেবে থাকেন, তাহলে সেখানকার বিয়ের কিছু বাধ্যতামূলক নিয়ম জেনে রাখা ভালো।

আসলে তারাপীঠ মন্দিরের ভেতরে বিয়ে হয় না। তার বাইরে অবস্থিত ছোট মন্দিরগুলিতে বিয়ে হয়। যেমন ষষ্ঠীমন্দির। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘কে কখন বিয়ে করল, সব সময় তো নজর রাখা সম্ভব হয় না। তবে যাঁরা পুরোহিত ডেকে বিয়ে করার কথা ভাবেন, তাঁদের ক্ষেত্রে আমরা একটা নিয়ম মেনে চলি তা হল বয়স যাচাই করা। কোনও নাবালিকার যাতে বিয়ে না হয়, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘যদি কোনও বিষয় প্রসঙ্গে পুলিশের তরফে আমাদের সচেতন করা হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত সচেতন থাকি।’ মোটের উপর পাত্র এবং পাত্রী সুস্থ এবং প্রাপ্তবয়স্কভাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেই দিকে নজর থাকেই।

তবে পুরোহিতরা অনেকেই স্বীকার করছেন যে সবসময় সমস্ত দিকে নজর দেওয়া সম্ভব হয় না। কারণ অনেকে পুরোহিতও নেন না। শাঁখা, সিঁদুর দিয়ে বিয়ে করে নেন। তাঁদের উপর নজর রাখা সম্ভব নয়। তবে কিছুজন বন্ধুদের সঙ্গে নিয়ে মন্দিরেই হইহুল্লোড় করে বিয়ে সারেন বলেও জানাচ্ছেন তাঁরা।


You might also like!