Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Robbery in Senco Gold : একই সংস্থার গয়নার শোরুমে একই সময়ে বড়সড় ডাকাতি! চলল কয়েক রাউন্ড গুলিও

Senco Gond & Dimond (File Picture)
Senco Gond & Dimond (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দুপুরে কিছু সময়ের ব্যবধানে  নদিয়াএবং পুরুলিয়ায় একই সংস্থার সোনার শোরুমে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল। সোমবার দুপুরে পুরুলিয়ায় গয়নার শোরুমে ঢোকে এক দল দুষ্কৃতী। দোকানের প্রায় সমস্ত গয়নাই লুট করে চম্পট দেয় তারা।

অন্য দিকে, প্রায় একই সময়েই নদিয়ার রানাঘাটে ওই একই সংস্থার শোরুমে ডাকাতি হয়েছে। সেখানেও গুলি চলে। শোরুমের কর্মীদের মারধর করে প্রায় ৯০ শতাংশ গয়না লুট করে নেওয়া হয়।সূত্রের খবর পুরুলিয়ার নামো বাজার এলাকার দোকান থেকে ৮ কোটি মূল্যের সোনার গয়না লুট করা হয়েছে। তবে নদিয়ার রানাঘাটে কত টাকার গয়না খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

পুরুলিয়া শহরে নামোপাড়া এলাকায় সোনার বিপণীটি রয়েছে। মঙ্গলবার দুপুরে অন্যান্য দিনের তুলনায় দোকানে কম কর্মচারী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ক্রেতা সেজে দোকানে ঢোকে দুই দুষ্কৃতী। বিভিন্ন সোনার গয়না দেখছিল তারা। পরে তাদের দলের আরও পাঁচজন সেখানে আসে। এরপর দোকানের দুই নিরাপত্তারক্ষীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ক্রেতাদের কাছ থেকে ও দোকান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না লুট করে। এমনকী, দোকানের ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। দোকান সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজট। বন্ধ সোনার বিপণীও। জানা গিয়েছে, দুষ্কৃতীরা হিন্দি-বাংলা মিশিয়ে কথা বলছিল। বাইকে চেপে এসেছিল তারা। সঙ্গে হেলমেটও ছিল। এই ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জনের গুলিবিদ্ধ হওয়ার খবরও মিলেছে।

You might also like!