Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 months ago

Digha Coastal Alert: উত্তাল সমুদ্র, দিঘায় জারি উচ্চ সতর্কতা

Heavy Rain, High Tide in Digha
Heavy Rain, High Tide in Digha

 

পূর্ব মেদিনীপুর, ৩০ জুলাই : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় একটানা বৃষ্টিপাত হচ্ছে| এর জেরে সমুদ্র উত্তাল| সেই কারণে দিঘা, তাজপুর ও মন্দারমণিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমুদ্রে নামায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলারকে অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার থেকেই সমুদ্র উত্তাল, সঙ্গে প্রবল বাতাস বইছে। উত্তাল ঢেউয়ের কারণে সৈকতের নিরাপত্তা প্রাচীরের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্রসৈকতে ব্যারিকেড তৈরি করেছে প্রশাসন। পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকার জন্য লাগাতার ঘোষণা করছেন পুলিশ ও নুলিয়ারা|

জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, সমুদ্রের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের সমুদ্রে নামার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি গভীর সমুদ্রে যাওয়া সমস্ত মাছ ধরার ট্রলারকে দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সামুদ্রিক মৎস্য বন্দরগুলোতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। টানা বৃষ্টির কারণে জেলার নিচু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হয়েছে।

You might also like!