West Bengal

3 years ago

Road accident in Murshidabad : মুর্শিদাবাদের বহরমপুরে স্কুল বাসে ধাক্কা ট্রাকের, জখম ১৫ জন পড়ুয়া

Road accident in Murshidabad
Road accident in Murshidabad

 

মুর্শিদাবাদ, ২৫ এপ্রিল  : মুর্শিদাবাদের বহরমপুরে স্কুল বাসে ধাক্কা মারল একটি ট্রাক। গুরুতর জখম হয়েছে ১৫ জন পড়ুয়া। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত আখের মিল এলাকায়। এদিন সারগাছি রামকৃষ্ণ মিশনের স্কুল বাসে একটি ১৬ চাকা লরি ধাক্কা মারে।

ওই স্কুল বাসেই ছিলেন পড়ুয়ারা। জখম ১৫ জন পড়ুয়াকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তিনজন ছাত্রের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বাসের চালকের অবস্থাও আশঙ্কাজনক। পড়ুয়াদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

You might also like!