West Bengal

3 years ago

Road Accident : ফাঁসিদেওয়ার কাছে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স!ভিতরে আটকে সন্তানসম্ভবা

Road Accident at North Bengal
Road Accident at North Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোয়ালটুলি মোড় এলাকায় একটি গ্যাসের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সের উপর পড়ে যায়। দুটি গা়ড়ি একে অন্যকে অতিক্রম করতে গিয়েই এই দুর্ঘটনা বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানান, এর পর গ্যাসের ট্যাঙ্কারটি নিয়ন্ত্রন হারিয়ে অ্যাম্বুল্যান্সটির গা ঘেঁষে পড়ে যায়। ওই অ্যাম্বুল্যান্সে ছিলেন এক গর্ভবতী মহিলা ও তাঁর পরিবারের লোকজন। 

প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এসেছিলেন। কিন্তু কোনও ভাবেই গ্যাসের ট্যাঙ্কারটিকে সরিয়ে অ্যাম্বুল্যান্সের ভিতরে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে পারেননি তাঁরা। খবর যায় ফাঁসিদেওয়া থানায়। এর পর হাইড্রোলিক ক্রেন এনে গ্যাসের ট্যাঙ্কারটি সরিয়ে নিয়ে যায় পুলিশ। উদ্ধার করা হয় অ্যাম্বুল্যান্সে আটকে থাকা ৫ জনকে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের ফাঁসিদেওয়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 

দুর্ঘটনার জেরে দেড় ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে। 

You might also like!