
জয়পুর, ২৬ এপ্রিল : রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদী হামলায় ১১ জন জওয়ানের শহিদ হওয়ার জন্য শোক প্রকাশ করেছেন। তিনি ঈশ্বরের কাছে শদিদদের আত্মার শান্তি এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, এদিন আরানপুর থানা এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবরে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্য দান্তেওয়াড়া থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) বাহিনী পাঠানো হয়েছিল। অভিযানের পরে ফিরে আসার সময়, মাওবাদীরা আরানপুর রোডে আইইডি বিস্ফোরণ ঘটায়, যার ফলস্বরূপ ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়ি চালক যারা অভিযানে জড়িত ছিলেন তারা শহিদ হন। আচমকা এই ভয়াবহ বিস্ফোরণের জন্য জওয়ানরা মোটেও প্রস্তুত ছিল না। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
