Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Rain Forecast: লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় বাঁধে ধস, জলোচ্ছ্বাসে আশঙ্কাও রয়েছে বিভিন্ন এলাকায়

Damaged Mousuni Island embankment (Collected)
Damaged Mousuni Island embankment (Collected)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বিকাল থেকে লাগাতার বৃষ্টির জেরে  ধস নামল দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়, সাথে জারি করা হয়েছে জলোচ্ছ্বাসে আশঙ্কাও। আসন্ন বিপদ এড়াতে বকখালি-সহ বিভিন্ন এলাকায় পর্যটকদের জলে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকুলবর্তী এলাকাগুলিতে। একটানা বৃষ্টিতে বাঁধ ভেঙেছে ওই জেলার কয়েকটি নদীর। ডায়মন্ড হারবারের রামকৃষ্ণপুরের দড়ি-রত্নেশ্বরপুর এলাকায় হুগলি নদীর বাঁধ ভেঙেছে। তার জেরে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। ইতিমধ্যেই চাষের জমি, পুকুর এবং কিছু ঘরবাড়ি জলমগ্ন হয়েছে। এর ফলে নদীতীরের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

মৌসুনি দ্বীপের পয়লাঘেরি এবং সল্টঘেরি এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাসে ৩০০ মিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত। এ ছাড়া বালিয়াড়া এলাকায় বড়তলা নদীর ২০০ মিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কটালের জেরে ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। সাগরের মন্দিরতলায় মুড়িগঙ্গা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বুধবার রাতেও কটালের কারণে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সুন্দরবন অঞ্চলের গোসাবা, কুলতুলি এবং ঝড়খালিতেও ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে নদী উত্তাল। বিপদ এড়াতে সাময়িক ভাবে ফেরি চলাচল দু’এক জায়গায় বন্ধ আছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বকখালি, মৌসুনি এবং গঙ্গাসাগরে উত্তাল সমুদ্র। পর্যটকদের জলে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে। 

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাজপুর-সোনারপুর পুরসভার কয়েকটি ওয়ার্ড, গড়িয়ার বালিয়া এলাকার অবস্থাও প্রায় তথৈবচ। তবে এলাকার পুরপ্রতিনিধি জল সরাতে মোট ১৮টি পাম্প একসাথে কাজ করছে। 

You might also like!