Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Tathagata Roy : বাঙালিদের প্রাণের দাম কমে যাওয়া র‍্যাগিং বেড়েছে, মন্তব্য তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৪ আগস্ট  : বাঙালিদের প্রাণের দাম বড়ই কমে গেছে। এটিকেই র‍্যাগিং বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “র‍্যাগিং ব্যাপারটির ইতিহাস দীর্ঘ। একটু সংক্ষেপে নিবেদন করি।আজ থেকে বাষট্টি বছর আগে আমি যখন প্রথম বর্ষের ছাত্র হিসাবে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে IIEST) পদার্পণ করি তখনও র‍্যাগিং ছিল।তার মধ্যে ওই বয়সের ছেলেসুলভ কিছু মোটাগোছের রসিকতা ছিল, কিন্তু কোনও পৈশাচিকতা ছিল না। যেমন, বেশ কিছু ছেলেকে উবু হয়ে কোরাস গাইতে বলা হয়েছিল, “_দের কাপড় রাখা দায়, মরি হায় হায় হয়।

তার পরে র‍্যাগিং এর মধ্যে পৈশাচিকতা ঢুকেছে। এতে আশ্চর্যের কিছু নেই। এর কারণ, বাঙালিদের প্রাণের দাম বড়ই কমে গেছে। এর সূত্রপাত সম্ভবত হয়েছিল ১৯৪৬ সালের Great Calcutta Killings এর সময়, তারপর নকশাল, সিপিএম, সিপিএমের মেধাবী ছাত্রীর দল, সবাই নিজের নিজের অবদান রেখে গেছে।এরই ফলে যাদবপুরের হতভাগ্য ছাত্র স্বপ্নদীপ আর হাড়োয়ার তৃণমূল নেতা সাহেব আলীর প্রাণ গেল।আরো কত গেছে, কত যাবে… আমার কি দরকার, আমার পরিবার ঠিক থাকলেই তো হল!”



You might also like!