Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

police are active in Canning: শেষ দিনে ক্যানিংয়ে অতি সক্রিয় পুলিশ

Police in Canning
Police in Canning

 

ক্যানিং, ১৫ জুনঃ মনোনয়নের শেষ দিনে ক্যানিংয়ে পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা গেল। যেখানে গত কয়েকদিন পুলিশের সামনেই বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারার মধ্যে বিরোধীদেরকে মাটিতে ফেলে মারধরের মতো ঘটনা ঘটেছে, প্রকাশ্যে গুলি, বোমার লড়াই চলেছে সেখানে আগে থেকে গণ্ডগোলের আশঙ্কা থাকলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেখানে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ক্যানিং ১ বিডিও অফিসের সামনে পুলিশের অতিসক্রিয়তা লক্ষ্য করা গেল।

এদিন সকাল থেকেই বিডিও অফিসের মধ্যে প্রার্থী ও তাঁর প্রস্তাবক ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা আওতার মধ্যে কোন অবৈধ জমায়েত দেখলেই লাঠি নিয়ে তেড়ে গিয়েছেন পুলিশকর্মীরা। এদিন ক্যানিং বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিডিও অফিসের তিনশো মিটারের মধ্যে কোন গাড়ি চলাচলও করতে দেয় নি পুলিশ। এদিন মাঝে মধ্যেই অবৈধ জমায়েত হটাতে লাঠিচার্জ করেন পুলিশ কর্মীরা। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “ আজ শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। সকাল থেকে কোথাও কোন অশান্তি হয়নি।” পুলিশের এই সক্রিয়তাকে কটাক্ষ করেছেন বিরোধীরা।

বিজেপি নেতা সুনিপ দাস বলেন, “ পুলিশ গত কয়েকদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমচ্ছিলেন। তাঁদের সামনে যখন বিরোধী প্রার্থীদের মারা হল তখন তাঁরা কিছুই করলেন না। উল্টে বিরোধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন। আর এদিন অতি সক্রিয়তা দেখালেন।”

You might also like!