Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Assam: বরপেটা জেলায় জাপানিজ এনসেফেলাইটিস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব

Outbreak of Japanese Encephalitis and Dengue in Barpeta District
Outbreak of Japanese Encephalitis and Dengue in Barpeta District

 

বরপেটা (অসম), ১ আগস্ট  : বরপেটা জেলায় বাড়ছে জাপানিজ এনসেফেলাইটিস ও ডেঙ্গু-আক্ৰান্তের সংখ্যা৷ সর্বশেষ খবর, জেলার বিভিন্ন প্রান্তে জাপানিজ এনসেফেলাইটিস এবং ডেঙ্গুতে আক্ৰান্তের সংখ্যা যথাক্রমে নয় (৯) এবং ১২, মোট ২১৷ তবে এর মধ্যে আশার খবর, বরপেটায় জাপানিজ এনসেফেলাইটিস বা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারোর প্রাণহানী হয়নি৷

বরপেটা জেলায় বাহকজনিত রোগ নিয়ন্ত্ৰণ পরামৰ্শদাতা প্রকল্পের আধিকারিক জানান, গত বছরের তুলনায় এবার এই দুই রোগে আক্ৰান্তের সংখ্যা কম৷ এমন-কি এ বছর বরপেটায় একজনও ম্যালেরিয়ায় আক্ৰান্ত হননি৷ তিনি জানান, জাপানিজ এনসেফেলাইটিস বা ডেঙ্গু নিয়ন্ত্ৰণের জন্য ইতিমধ্যে শতাধিক স্থানে ফগিঙের (মশানাশক ধোঁয়া) ব্যবস্থা করা হচ্ছে৷ পাশাপাশি ওষুধযুক্ত মশারি, সতেচনতা অভিযান, মাইকিং ইত্যাদির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্ৰণের পদক্ষেপ নিয়েছেন তাঁরা, জানান বাহকজনিত রোগ নিয়ন্ত্ৰণ পরামৰ্শদাতা প্রকল্পের আধিকারিক৷

এদিকে জাপানিজ এনসেফেলাইটিস ছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ নিয়ন্ত্ৰণের জন্য বরপেটা জেলা বাহকজনিত রোগ নিয়ন্ত্ৰণ পরামৰ্শদাতা প্রকল্প-আধিকারিক জেলা প্ৰশাসনের সঙ্গে বৈঠক করে জেলার পুরসভা ও টাউন কমিটিগুলিকে ফগিং মেশিন কিনে দেওয়ার পরামৰ্শ দিয়েছেন বলে জানা গেছে৷


You might also like!