Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Road accident in Daspur: ট্রাকের ধাক্কায় দাসপুরে একজনের মৃত্যু, আহত হলেও প্রাণে বেঁচে গেলেন ৩ জন

Road accident in Daspur(Symbolic Picture)
Road accident in Daspur(Symbolic Picture)

 

দাসপুর, ৫ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন একজন। দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ৩ জন। শনিবার ভোর ৪টে নাগাদ দাসপুর থানার বেলতলা এলাকায় একের পর এক দোকান এবং কয়েক জন ব্যক্তিকে ধাক্কা মারে চাল বোঝাই একটি ট্রাক। এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত জয়েছেন আরও ৩ জন। স্থানীয় সূত্রে খবর, ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল একটি চাল বোঝায় ট্রাক। সেই সময় দাসপুর থানার বেলতলা বাসস্ট্যান্ডের কাছে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তার পর মাছের আড়তে থাকা চার ব্যাক্তিকে ধাক্কা মারে ট্রাকটি। একটি বাইকেও ধাক্কা মারে।

তার পর আরও একটি পিক আপ ভ্যানে ধাক্কা মারে ওই ট্রাকটি। চার জনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গোপীনাথ মণ্ডল। তাঁর বাড়ি দাসপুর থানার বসন্তপুর এলাকায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!