West Bengal

3 years ago

Mamata Banerjee:রেড রোডের মঞ্চে দ্বিতীয় দিনে পড়ল মমতার ধর্ণা, রাজনীতির গল্প শোনালেন তৃণমূল নেত্রী

mb
mb

 

কলকাতা, ৩০ মার্চ : রেড রোডে দ্বিতীয় দিনে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মঞ্চে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাতে মঞ্চের পর্দা টেনে দেওয়া হয়েছিল। যাঁরা ছিলেন তাঁদের মধ্যে মহিলা সদস্যদের মঞ্চের উপর এবং পুরুষরা মঞ্চের নীচে ছিলেন। রাতে মঞ্চ থেকে নীচে নেমে দলের নেতা এবং সদস্যদের সঙ্গে গানও গাইতে দেখা যায় তাঁকে।

এদিন সকালে ছাত্র ও যুবদের নিজের ছাত্র জীবনের রাজনীতির গল্প শোনালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বললেন, ‘‘আমি যখন ছাত্র রাজনীতি করতাম, মিন্টু দাশগুপ্ত একটা ব্লকের প্রেসিডেন্ট ছিলেন। উনি একটা গানের স্কোয়াড খুলেছিলেন। সেটা আমি লিড করতাম।’’ মঞ্চে মমতা যখন গান গাইতে থাকেন তখন পাশে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, দোলা সেন, ইন্দ্রনীল সেন প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে ধর্ণায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


You might also like!