West Bengal

2 years ago

Flood:হড়পা বানে বাংড়ি নদীর জলে তলিয়ে মৃত্যু বৃদ্ধের

Old man drowned in Bangri river in Harpa
Old man drowned in Bangri river in Harpa

 

মাদারিহাট, ১৩ জুলাই  : আলিপুরদুয়ারের মাদারিহাটের হঠাৎ হরপা বানে বাংড়ি নদীর জলে ভেসে গেলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম রুইনাথ মিনজ (৬৫)। তিনি এদিন সকালে নদীর ধারে পাথর সংগ্রহ করতে গিয়েছিলেন। হড়পা বানে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। তাঁর ছেলে অনুজ জানান, বাবার মৃতদেহ প্রায় পাঁচ কিলোমিটার দূরে মুজনাই পাঁচ নম্বর লাইনে নদীর ধার থেকে উদ্ধার করা হয়।

অপরদিকে, উত্তর খয়েরবাড়ির জামতলা হাটের কাছে বাংড়ি নদী ভয়ঙ্কর রূপ শারণ করেছে। নদীর উপর দিয়েই যাতায়াতের একমাত্র মাধ্যম থাকায় টোটোপাড়া, হান্টাপাড়া সহ একাধিক চা বাগানের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। হান্টাপাড়া মিডল লাইনের ৪৩৪ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারটিও বাংড়ি নদীর জলে ভেসে গিয়েছে বলে জানান ওই কেন্দ্রের কর্মী অনুপা মঙ্গর।



You might also like!