
শিলচর, (অসম) : আগামী ৯ সেপ্টেম্বর তারিখে শিলচরে কাছাড়ের জেলা ও দায়রা জজ এখতিয়ারের অধীনে সমস্ত আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে ।
এমভি অ্যাক্ট (ট্রাফিক চালান কেস) সহ বিচারাধীন কম্পাউন্ডেবল মামলা, পাশাপাশি ব্যাঙ্কের প্রাক-মোকদ্দমা সংক্রান্ত বিষয়, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান (লোন ডিফল্ট বিষয়), বিএসএনএল (বকেয়া বিল বিষয়) এবং এপিডিসিএল (বকেয়া বিল বিষয়) উপরোক্ত জাতীয় লোক আদালতে নেওয়া হবে।
এই বিষয়ে আজ জেলা আইনী সেবা শিলচরের কার্যাকয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, বিএসএনএল এবং এপিডিসিএল-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন। কাছাড়ের ডিএলএসএ সচিব কাম জুডিশিয়াল অফিসার এন.এম. আবদুল্লাহ আহমেদ, এজেএস অংশগ্রহণকারী কর্মকর্তাদেরকে তাদের নিজ নিজ শাখা,অফিসে ভোক্তা, গ্রাহকদের সাথে যাদের বিষয়গুলি জাতীয় লোক আদালতে তোলার প্রস্তাব করা হয়েছে তাদের সাথে প্রাক-সিটিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন যাতে বিষয়গুলি নিষ্পত্তি করা যায়।
কাছাড়ের ডিএলএসএ কর্তৃপক্ষ থেকে আগামী ৯ সেপ্টেম্বর তারিখে জাতীয় লোক আদালতে উপস্থিত থাকার জন্য এবং সেই ভিত্তিতে তাদের বিষয়গুলি নিষ্পত্তির সুযোগ পেতে অনুরোধ জানানো হয়েছে ।
