Breaking News

 

West Bengal

2 years ago

Road Accident in Bangaon : বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট মা ও শিশু , এলাকায় উত্তেজনা

Road Accident in Bangaon (collected)
Road Accident in Bangaon (collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দুপুরের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মদ্য়প অবস্থায় বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে পিষে দেয় ট্রাকটি।

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাই চালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও তাঁর ৬ বছরের ছেলেকে চাপা দেয় ৷ এই ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে থানার পুলিশ। তবে মৃত মহিলা ও শিশুর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার যশোর রোডের উপর বিএসএফ ক্যাম্প মোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ৷ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ চালভর্তি ট্রাকের চাকায় সম্পূর্ণ পিষ্ট হওয়ায় দুটি ক্রেন এনে দেহ দুটিকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে।  


You might also like!